বাংলাদেশ

নুসরাত ফারিয়াকে ঘিরে সমালোচনার ঝড়

নুসরাত ফারিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। এই ঝড় থামার লক্ষণ নেই। বরং বাড়ছেই। বাবা যাদব পরিচালিত নতুন সিনেমা ‘বস ২’-এর ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের একটি গান এই সমালোচনার মূলে। গতকাল শুক্রবার ইউটিউবে গানটি প্রকাশিত হয়েছে। গানের সঙ্গে…

May 27, 2017 · 3 min read

Share
নুসরাত ফারিয়াকে ঘিরে সমালোচনার ঝড়

নুসরাত ফারিয়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় বইছে। এই ঝড় থামার লক্ষণ নেই। বরং বাড়ছেই। বাবা যাদব পরিচালিত নতুন সিনেমা ‘বস ২’-এর ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের একটি গান এই সমালোচনার মূলে। গতকাল শুক্রবার ইউটিউবে গানটি প্রকাশিত হয়েছে। গানের সঙ্গে ফারিয়ার খোলামেলা পোশাক আর আবেদনময়ী নাচের ভঙ্গিমার কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে।

ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা কলকাতার হিট ছবি ‘বস’-এর সিক্যুয়েল ‘বস ২’। সিনেমা মুক্তি পাওয়ার আগে আলোচনায় আসার জন্য গানটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হিতে বিপরীত হয়ে সমালোচনার মুখে পড়েছেন ফারিয়া। যা এর আগে দেশের সিনেমার আলোচিত এই নায়িকার অভিনয়জীবনে কখনোই ঘটেনি।
একসময় উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকা নুসরাত ফারিয়া ‘আশিকী’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান। এরপর আরও পাঁচটি সিনেমায় কাজ করেছেন তিনি। ‘বস ২’ তাঁর সাত নম্বর সিনেমা। ‘লাকি সেভেন’ হওয়ার বদলে এটি উল্টো দুভার্গ্য বয়ে এনেছে বলে অনেকের অভিমত।
এ বিষয়ে আজ দুপুরে প্রথম আলোকে ফারিয়া বলেন, ‘আমরা যখন কোনো সিনেমায় কাজ করি, তখন শুধুমাত্র অভিনয়শিল্পী হিসেবেই কাজ করি। একজন অভিনয়শিল্পীকে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে হয়। অনেক কিছু উপস্থাপন করতে হয়। এই গানেও গল্পের খাতিরে পরিচালকের নির্দেশে এসব আমাকে করতে হয়েছে।’
‘আল্লাহ মেহেরবান’ গানের ইউটিউব ও ফেসবুকে মন্তব্যকারীদের অনেকে নুসরাত ফারিয়ার উদ্দেশে গালিও ছুড়ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি অনেকে আমাকে গালি দিচ্ছেন। আমার মনে হয় সবার এতটুকু বিবেকবোধ ও বিবেচনা থাকা উচিত যে এসব কখনোই শিল্পীর সিদ্ধান্তে হয় না। শিল্পী তাঁর নিজের পছন্দমতো গানের সঙ্গে পোশাক পরে নাচ শুরু করে দিতে পারে না। এটা কিন্তু পুরো টিমের সিদ্ধান্ত।’
গানটা বিতর্ক ছড়াচ্ছে মনে করলেও এই গানের মাধ্যমে কারও কোনো ক্ষতি হচ্ছে বলে মনে করছেন না নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘এটা ঠিক, একটু-আধটু বিতর্ক হচ্ছে। কিন্তু এই গান কাউকে ক্ষতি করছে না। গানটার মধ্যে খারাপ কিছু তো বলা নেই। গানের কথা খুব ভালো। এখন আমার উপস্থাপন নিয়ে যদি বলে, তাহলে বলব, এমন উপস্থাপনের পেছনেও কোনো না কোনো কারণ আছে। সিনেমা না দেখলে এটা দর্শক কখনোই বুঝতে পারবে না। একটা সিনেমার গল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন অভিনয়শিল্পীকে যেভাবে উপস্থাপনের দরকার, পরিচালক সেভাবেই করেছে।’
কথায় কথায় নুসরাত ফারিয়া বাইরের দেশের গান ও অভিনয়শিল্পী প্রসঙ্গে টেনেছেন। তিনি বলেন, ‘আমার অবাক লেগেছে এই জন্য যে যখন “মাশাল্লাহ মাশাল্লাহ” গানের সঙ্গে সবাই ক্যাটরিনা কাইফের খোলামেলা নাচে হুমড়ি খেয়ে পড়ে, তাঁকে ভালোবেসেছে, প্রশংসা করছে। যখন আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করছি, তখন প্রশংসার বদলে গালি দেওয়া হচ্ছে। এটা আমার অনেক বড় আফসোস। আমরা বাইরের ব্যাপারগুলো খুব সহজে গ্রহণ করি কিন্তু নিজেরা যখন ভিন্ন কিছু করার চেষ্টা করছি, তখন গালি দেওয়া হচ্ছে! এটা একবারেই ঠিক নয়। এমনটা যদি হয় তাহলে তো আমরা কখনোই এগোতে পারব না।’
নসুরাত ফারিয়া বলেন, ‘এই গানের মাধ্যমে কোনো অবস্থায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়নি। এ ধরনের বিতর্ক তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর কোনো মানে হয় না। একটা বাণিজ্যিক সিনেমা মানেই কল্পনা ও পুরোপুরি বিনোদন। এসব নিয়ে কেন এত বিতর্ক তৈরি করা হচ্ছে, তা মোটেও আমি ভেবে পাচ্ছি না।’
প্রাঞ্জলের কথায় জিৎ গাঙ্গুলীর সুর ও সংগীতে ‘আল্লাহ মেহেরবান’ গানটিতে কণ্ঠ দিয়েছেন নাকাশ ও জনিতা। কোরিওগ্রাফি করেছেন নির্মাতা বাবা যাদব। এদিকে গানটি নিয়ে আলোচনা যতই চলছে তার সঙ্গে পাল্লা দিয়ে ইউটিউবে ভিউও বাড়ছে। দুপুর পর্যন্ত গানটি দেখা হয়েছে ৬ লাখ ১১ হাজার ৫৩১ বার। গানটি লাইক করেছে ৮ হাজার ১২ জন আর ডিসলাইক দিয়েছে ৫ হাজার ৮৯২ জন।

Share
Advertisement

Latest

  1. 1
    মেসি - চোরের দল আর্জেন্টিনা - Messi - Argentina the Thief - উল্কা সংবাদ - Ulkaa News
    ফুটবল

    গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?

  2. 2
    নেইমার ও ভিনি - ব্রাজিল - Neymar and Vini - Brazil
    ফুটবল

    জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?

  3. 3
    ভারতে বৃহৎ কসাইখানা - গরুর মাংস রপ্তানি - Big Slaughterhouse in India - Beef Export
    ভারত

    ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু

  4. 4
    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা
    আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫

    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা

  5. 5
    ফিলিস্তিন - প্যালেস্টাইন যুদ্ধ - Filistin - Palestine War
    ফিলিস্তিন

    কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?

Sections

  • বিনোদন20
  • খেলাধুলা17
  • বাংলাদেশ17
  • বিজ্ঞান ও প্রযুক্তি16
  • আন্তর্জাতিক12
  • শিক্ষা12
  • ভারত7
  • আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫6
  • ইসলাম5
  • ক্রিকেট5
  • ফুটবল4
  • মোবাইল3

Topics

ইসলামচাকরিক্যারিয়ারবাংলাদেশউত্তর আমেরিকাআমেরিকাচীনধর্মনারীপর্নতারকাফিলিস্তিনফেসবুকবেসরকারি চাকরিঅণুজীববিজ্ঞানঅপরাধঅভিনেত্রীঅমিক্রনঅরুণাচল প্রদেশঅর্থনীতিঅ্যান্ড্রয়েডআইনআন্তর্জাতিকআফগানিস্তানআফ্রিকা
Advertisement

Related Stories

View all →
এইচএসসি পরীক্ষার নতুন নিয়ম প্রকাশিত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার নতুন নিয়ম প্রকাশিত

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। প্রশ্নফাঁস ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার সচিবালয়ে…

March 26, 2018

প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে প্রোগ্রামিং : মোস্তাফা জব্বার
বাংলাদেশ

প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে প্রোগ্রামিং : মোস্তাফা জব্বার

যে কোনো দেশের ভবিষ্যৎ দেশটির শিশুরা। তারাই প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই শিগগিরই শিশুদের প্রোগ্রামিং শেখাতে প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে…

March 23, 2018

পিকনিকে মাংস কম পাওয়ায় শিক্ষককে জুতাপেটা
বাংলাদেশ

পিকনিকে মাংস কম পাওয়ায় শিক্ষককে জুতাপেটা

নীলফামারীর ডিমলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষককে জুতাপেটা করেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এ ঘটনায় এলাকাজুড়ে এখন আলোচনার ঝড় উঠেছে। জানা গেছে,…

March 18, 2018

আল্লাহ আমাকে বাঁচিয়েছেন : জাফর ইকবাল
বাংলাদেশ

আল্লাহ আমাকে বাঁচিয়েছেন : জাফর ইকবাল

দীর্ঘ ১১ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ…

March 15, 2018

Advertisement

What is Ulkaa News?

Ulkaa News delivers the latest breaking news, in-depth reporting, features, and stories across politics, business, technology, sports, and culture from Bangladesh and around the world.

Ulkaa News is part of Ulkaa Network — an all-in-one digital ecosystem by S Technologies that connects you to news, tools, campus, games, and more, all in one place.

Ulkaa Apps

  • Ulkaa
  • Calendar
  • Task
  • Note
  • Disk
  • Call
  • Contact
  • Mail
  • Finance
  • Health
  • Office
  • Work
  • Workspace
  • Halum
  • Jaal
  • Islam
  • Game
  • Weather
  • Campus
  • Tool
  • News
  • Developer
  • Help
  • Account

Explore

  • Categories
  • Search Articles
  • About
  • Getting started · Developer
  • Web Apps · Help
  • Compare Ulkaa One · Ulkaa
  • Compare Ulkaa Calendar · Calendar

Company

  • About Ulkaa
  • Careers
  • Support
  • Help
  • Privacy Policy
  • Terms of Service
  • Disclaimer
  • Sitemap

© 2015-26, Ulkaa. All rights reserved.
Facebook PageLinkedIn CompanyX (Twitter) ProfileInstagram ProfileGitHub Account
Latest
●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি