What is Ulkaa News?

Ulkaa News delivers the latest breaking news, in-depth reporting, features, and stories across politics, business, technology, sports, and culture from Bangladesh and around the world.

Ulkaa News is part of Ulkaa Network — an all-in-one digital ecosystem by S Technologies that connects you to news, tools, campus, games, and more, all in one place.

Ulkaa Apps

  • Ulkaa
  • Calendar
  • Task
  • Note
  • Disk
  • Call
  • Contact
  • Mail
  • Finance
  • Health
  • Office
  • Work
  • Workspace
  • Halum
  • Jaal
  • Islam
  • Game
  • Weather
  • Campus
  • Tool
  • News
  • Developer
  • Help
  • Account

Explore

  • Categories
  • Search Articles
  • About
  • Getting started · Developer
  • Web Apps · Help
  • Compare Ulkaa One · Ulkaa
  • Compare Ulkaa Calendar · Calendar

Company

  • About Ulkaa
  • Careers
  • Support
  • Help
  • Privacy Policy
  • Terms of Service
  • Disclaimer
  • Sitemap

© 2015-26, Ulkaa. All rights reserved.
Facebook PageLinkedIn CompanyX (Twitter) ProfileInstagram ProfileGitHub Account
Latest
●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি
বাংলাদেশ

আল্লাহ আমাকে বাঁচিয়েছেন : জাফর ইকবাল

দীর্ঘ ১১ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তাকে বরণ করে নিতে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষক-শিক্ষার্থীরা ‘সাধাসিধে কথা’…

March 15, 2018 · 3 min read

Share
আল্লাহ আমাকে বাঁচিয়েছেন : জাফর ইকবাল

দীর্ঘ ১১ দিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিরেছেন জনপ্রিয় লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। তাকে বরণ করে নিতে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষক-শিক্ষার্থীরা ‘সাধাসিধে কথা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ছাত্র-শিক্ষকসহ মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জাফর ইকবাল বলেন, আমাকে নাস্তিক বলা হয়। অথচ পবিত্র কুরআনের প্রথম লাইন থেকে শেষ লাইন আমি যেভাবে ভালোবেসে গভীরভাবে পড়েছি আমার মনে হয় না দ্বিতীয় কেউ সেভাবে পড়েছেন। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। নিশ্চয় তিনি আমাকে দিয়ে ভালো কিছু করাতে চান। তিনি আমাকে মায়া করেছেন।

জনপ্রিয় এই লেখক তার বক্তৃতায় একাধিকবার পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃতি করেন। তার ওপর হামলাকারী ফয়জুল হাসানসহ বিপথে যাওয়া তরুণ সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, তুমি যদি একটা মানুষকে হত্যা করো তবে সমগ্র মানবজাতিকে হত্যা করলে। কুরআন শরিফে এই মহান বাণী রয়েছে। যারা তোমাকে বুঝাচ্ছে তারা বিভ্রান্ত করছে। তোমরা যদি একটা মানবজাতিকে বাঁচাও তবে সমগ্র মানবজাতিকে বাঁচালে। যারা ছুরিকাঘাতের পর আমাকে এখান থেকে তুলে হাসপাতালে পাঠিয়েছ তারা শুধুই আমাকে বাঁচাওনি সমগ্র মানবজাতিকে বাঁচিয়েছ। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সিএমএইচ ও ওসমানী হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি অন্যান্যদের।

জাফর ইকবাল বলেন, যে যুবক আমার ওপর হামলা করেছে তার জন্য আমার কষ্ট হয়। আমার মায়া হয়। কারণ সে বিভ্রান্তির পথে রয়েছে। নিশ্চয় এ পথে সে একা নয়। আরও অনেকেই এ পথে রয়েছে। আমার মনে হচ্ছে আজকের অনুষ্ঠানে এ রকম বিপথগামী দু-একজন আছে। যারা আমাকে আবারও হত্যা করতে চাচ্ছে।

আমাকে মেরে যুবকটি বেহেশতে যেতে চেয়েছিল জানিয়ে হামলাকারীর উদ্দেশ্যে তিনি বলেন, তোমাকে যে মারতে পাঠিয়েছে, তার ছেলে-মেয়েরা হয়তো লেখাপড়া করছে। আর তোমার অবস্থা কী? দেখ বাবা-মা ও স্বজনরা রিমান্ডে। হামলাকারীর দলের কেউ হয়তো এখানে দাঁড়িয়ে কথা শুনছে। তাদের বলি, তোমাদের কোনো কিছু জানা, বোঝার থাকলে আমার সঙ্গে দেখা করো। কথা বল।

জাফর ইকবাল বলেন, তাদেরকে বলছি, যারা আমাকে হত্যা করতে চাও তোমরা আমার বিভাগে সরাসরি আস। আমি তোমাদের কিছুই করবো না। শুধু ছুরিকাঁচি রেখে আস। আমার সঙ্গে কথা বল, কী কষ্ট তোমাদের মধ্যে মানুষ হত্যা করতে চাও। এই সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে না চাওয়ার কারণ কী? আমি জানতে চাই।

তিনি বলেন, তোমরা আমার সামনা-সামনি বসে কথা বল। তোমাদের বিভ্রান্তি দূর করা প্রয়োজন। অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে। কারাগারে যেতে হবে। রিমান্ডে যেতে হবে। সাজা ভোগ করতে হবে।

এরপর তিনি নিজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি দূরে থাকায় তোমাদের কোর্সের অনেক ক্ষতি হয়েছে। সেটি আমি পুষিয়ে দেব। আমার ওপর হামলার পর তোমরা যেভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছ, যেভাবে রাজপথে দাঁড়িয়েছ সেরকমই আমি চেয়েছিলাম। তোমাদের ধন্যবাদ জানানোর ভাষা নেই।

জাফর ইকবাল আরও বলেন, দেশের মানুষ, আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা আমাকে কতটা ভালোবাসা দিয়েছে তা আমি ফিরিয়ে দিতে পারব না। আমি তাদেরকে আজীবন ভালোবাসব। আমি জানি না তোমাদের এমন ভালোবাসার প্রতিদান কীভাবে দিব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরিদ উদ্দিন আহমদ, জাফর ইকবালের স্ত্রী ড. ইয়াসমীন হক, সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. রেজা সেলিমসহ ।

এছাড়া আরও পাঁচজন শিক্ষার্থী জাফর ইকবালকে নিয়ে তাদের স্বপ্নের কথা শোনান। কীভাবে জাফর ইকবাল তাদের জীবনে আইকন হলে সেই গল্প শোনান।

প্রসঙ্গত, গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠান চলাকালে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় ফয়জুর রহমান নামে এক যুবক। জাফর ইকবালকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

Related Stories

View all →
এইচএসসি পরীক্ষার নতুন নিয়ম প্রকাশিত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার নতুন নিয়ম প্রকাশিত

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। প্রশ্নফাঁস ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার সচিবালয়ে…

March 26, 2018

প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে প্রোগ্রামিং : মোস্তাফা জব্বার
বাংলাদেশ

প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে প্রোগ্রামিং : মোস্তাফা জব্বার

Share
Advertisement
Advertisement

যে কোনো দেশের ভবিষ্যৎ দেশটির শিশুরা। তারাই প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই শিগগিরই শিশুদের প্রোগ্রামিং শেখাতে প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে…

March 23, 2018

পিকনিকে মাংস কম পাওয়ায় শিক্ষককে জুতাপেটা
বাংলাদেশ

পিকনিকে মাংস কম পাওয়ায় শিক্ষককে জুতাপেটা

নীলফামারীর ডিমলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষককে জুতাপেটা করেছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। এ ঘটনায় এলাকাজুড়ে এখন আলোচনার ঝড় উঠেছে। জানা গেছে,…

March 18, 2018

বাংলাদেশের প্রথম ওয়েটার রোবট বানালো রুয়েটের ছাত্ররা
বাংলাদেশ

বাংলাদেশের প্রথম ওয়েটার রোবট বানালো রুয়েটের ছাত্ররা

ওয়েটার রোবট “মিনিওন”। যেকোন রেস্টুরেন্টে খাবার সার্ভ করতে পারবে এমন অটোনোমাস বাংলাভাষী রোবট এর কাজ বাংলাদেশে এটাই প্রথম। সম্পূর্ণ নিজেদের হাতে তৈরী এটি কেবল…

March 15, 2018

Advertisement

Sections

  • বিনোদন20
  • খেলাধুলা17
  • বাংলাদেশ17
  • বিজ্ঞান ও প্রযুক্তি16
  • আন্তর্জাতিক12
  • শিক্ষা12
  • ভারত7
  • আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫6
  • ইসলাম5
  • ক্রিকেট5
  • ফুটবল4
  • মোবাইল3

Topics

ইসলামচাকরিক্যারিয়ারবাংলাদেশউত্তর আমেরিকাআমেরিকাচীনধর্মনারীপর্নতারকাফিলিস্তিনফেসবুকবেসরকারি চাকরিঅণুজীববিজ্ঞানঅপরাধঅভিনেত্রীঅমিক্রনঅরুণাচল প্রদেশঅর্থনীতিঅ্যান্ড্রয়েডআইনআন্তর্জাতিকআফগানিস্তানআফ্রিকা

Latest

  1. 1
    মেসি - চোরের দল আর্জেন্টিনা - Messi - Argentina the Thief - উল্কা সংবাদ - Ulkaa News
    ফুটবল

    গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?

  2. 2
    নেইমার ও ভিনি - ব্রাজিল - Neymar and Vini - Brazil
    ফুটবল

    জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?

  3. 3
    ভারতে বৃহৎ কসাইখানা - গরুর মাংস রপ্তানি - Big Slaughterhouse in India - Beef Export
    ভারত

    ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু

  4. 4
    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা
    আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫

    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা

  5. 5
    ফিলিস্তিন - প্যালেস্টাইন যুদ্ধ - Filistin - Palestine War
    ফিলিস্তিন

    কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?