ইন্টারনেট

অ্যাপলকে অর্থ দেয় গুগল!

ইন্টারনেটে থাকা কোটি কোটি তথ্য বা ডেটা খুঁজতে প্রায় সবাই গুগলের শরণাপন্ন হন। শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের পণ্যগুলোতেও প্রধান সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয় গুগল। তবে আপনি জানেন কি, অ্যাপলের আইফোন বা আইপ্যাডে প্রধান সার্চ…

August 15, 2017 · 2 min read

Share
অ্যাপলকে অর্থ দেয় গুগল!

ইন্টারনেটে থাকা কোটি কোটি তথ্য বা ডেটা খুঁজতে প্রায় সবাই গুগলের শরণাপন্ন হন। শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের পণ্যগুলোতেও প্রধান সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয় গুগল। তবে আপনি জানেন কি, অ্যাপলের আইফোন বা আইপ্যাডে প্রধান সার্চ ইঞ্জিন হিসেবে নিজেদের স্থান ধরে রাখতে প্রতিবছর ৩০০ কোটির বেশি মার্কিন ডলার গুনতে হয় গুগলকে। গবেষণা প্রতিষ্ঠান বার্নস্টেইনের গবেষক টনি স্যাককনগির করা এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্যই বেরিয়ে আসে। আর তা গত সোমবার প্রকাশ করা হয়।

জনসম্মুখে অ্যাপল কখনোই তাদের কোনো ব্যবসায়িক চুক্তি নিয়ে কথা না বলায় কবে থেকে গুগলের সঙ্গে প্রতিষ্ঠানটি চুক্তি করে তার নিশ্চিত কোনো তথ্য নেই। তবে ২০১৪ সালে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আইফোন বা আইপ্যাড থেকে গুগল, যা আয় করে তার নির্দিষ্ট লভ্যাংশের দাবি জানায় অ্যাপল। সেই দাবি আদায়ে আদালত পর্যন্ত যেতে হয় অ্যাপলকে। তখনই প্রথম গুগল ও অ্যাপলের মধ্যকার আর্থিক লেনদেনের বিষয়টি সামনে আসে। আদালতের রায়ে হেরে গিয়ে গুগল প্রায় ১০০ কোটি মার্কিন ডলার দেয় অ্যাপলকে।

বার্নস্টেইনের গবেষক স্যাককনগি বলছেন, সেই প্রদেয় লভ্যাংশের হার ছিল প্রায় ৩৪ শতাংশ। এই গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, এ বছর অ্যাপলের অপারেটিং সিস্টেম থেকে আসা মুনাফার প্রায় ৫ শতাংশ এসেছে গুগল থেকে। ফলে অ্যাপলের মোট মুনাফা ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। স্যাককনগি ও তার দল ২০১৪ সালে অ্যাপলকে দেওয়া গুগলের অর্থের পরিমাণকে ভিত্তি করেই দুই প্রতিষ্ঠানের বাজার গবেষণার মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

প্রতিবেদনটিতে উল্লেখ রয়েছে, গুগল অ্যাপলকে যে অর্থ প্রদান করে তা পুরোটাই অ্যাপলের মুনাফার অংশ। তাই পরবর্তী চুক্তি পরিবর্তনের আগ পর্যন্ত গুগল থেকে মোটা অঙ্কের অর্থ পাবে অ্যাপল। তবে অ্যাপল তাদের অ্যাপ স্টোরে থাকা জনপ্রিয় অ্যাপ যেমন অ্যামাজন, ফেসবুক, গুগল ম্যাপ, নেটফ্লিক্স, উবার কিংবা উইচ্যাটের মতো অ্যাপগুলোর লাইসেন্সের জন্য ভবিষ্যতে আরও দ্বিগুণ অর্থ দাবি করার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেন স্যাককনগি।

সূত্র: বিজনেস ইনসাইডার

Share
Advertisement

Latest

  1. 1
    মেসি - চোরের দল আর্জেন্টিনা - Messi - Argentina the Thief - উল্কা সংবাদ - Ulkaa News
    ফুটবল

    গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?

  2. 2
    নেইমার ও ভিনি - ব্রাজিল - Neymar and Vini - Brazil
    ফুটবল

    জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?

  3. 3
    ভারতে বৃহৎ কসাইখানা - গরুর মাংস রপ্তানি - Big Slaughterhouse in India - Beef Export
    ভারত

    ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু

  4. 4
    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা
    আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫

    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা

  5. 5
    ফিলিস্তিন - প্যালেস্টাইন যুদ্ধ - Filistin - Palestine War
    ফিলিস্তিন

    কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?

Sections

  • বিনোদন20
  • খেলাধুলা17
  • বাংলাদেশ17
  • বিজ্ঞান ও প্রযুক্তি16
  • আন্তর্জাতিক12
  • শিক্ষা12
  • ভারত7
  • আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫6
  • ইসলাম5
  • ক্রিকেট5
  • ফুটবল4
  • মোবাইল3

Topics

ইসলামচাকরিক্যারিয়ারবাংলাদেশউত্তর আমেরিকাআমেরিকাচীনধর্মনারীপর্নতারকাফিলিস্তিনফেসবুকবেসরকারি চাকরিঅণুজীববিজ্ঞানঅপরাধঅভিনেত্রীঅমিক্রনঅরুণাচল প্রদেশঅর্থনীতিঅ্যান্ড্রয়েডআইনআন্তর্জাতিকআফগানিস্তানআফ্রিকা
Advertisement

Related Stories

View all →
গুগলে বাংলায় ভয়েজ সার্চ চালু
ইন্টারনেট

গুগলে বাংলায় ভয়েজ সার্চ চালু

গুগলের কাছে বাংলা ভাষার গুরুত্ব বাড়ছে। বাংলায় কোনো কিছু সার্চ বা অনুসন্ধান করতে এখন টাইপ না করলেও চলবে। মুখের কথা বা ভয়েস ব্যবহার করেই গুগল সার্চ করা যাবে।…

August 15, 2017

Advertisement

What is Ulkaa News?

Ulkaa News delivers the latest breaking news, in-depth reporting, features, and stories across politics, business, technology, sports, and culture from Bangladesh and around the world.

Ulkaa News is part of Ulkaa Network — an all-in-one digital ecosystem by S Technologies that connects you to news, tools, campus, games, and more, all in one place.

Ulkaa Apps

  • Ulkaa
  • Calendar
  • Task
  • Note
  • Disk
  • Call
  • Contact
  • Mail
  • Finance
  • Health
  • Office
  • Work
  • Workspace
  • Halum
  • Jaal
  • Islam
  • Game
  • Weather
  • Campus
  • Tool
  • News
  • Developer
  • Help
  • Account

Explore

  • Categories
  • Search Articles
  • About
  • Getting started · Developer
  • Web Apps · Help
  • Compare Ulkaa One · Ulkaa
  • Compare Ulkaa Calendar · Calendar

Company

  • About Ulkaa
  • Careers
  • Support
  • Help
  • Privacy Policy
  • Terms of Service
  • Disclaimer
  • Sitemap

© 2015-26, Ulkaa. All rights reserved.
Facebook PageLinkedIn CompanyX (Twitter) ProfileInstagram ProfileGitHub Account
Latest
●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি