ফুটবল

নেইমারকে ছাড়া বার্সেলোনা আজ অসহায়

যেভাবেই হোক, এক ম্যাচের জন্য হলেও নেইমারকে ফিরিয়ে আনতেই হবে আজ বার্সেলোনাকে! আজ স্প্যানিশ সুপার কাপ জেতার জন্য বার্সেলোনার জন্য সবচেয়ে ভালো ‘টোটকা’ হতে পারত এটাই। রিয়ালের মাঠে গিয়ে রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারাতে হলে যে নেইমারের মতো একজন খুব দরকার হবে…

August 16, 2017 · 2 min read

Share
নেইমারকে ছাড়া বার্সেলোনা আজ অসহায়

যেভাবেই হোক, এক ম্যাচের জন্য হলেও নেইমারকে ফিরিয়ে আনতেই হবে আজ বার্সেলোনাকে!

আজ স্প্যানিশ সুপার কাপ জেতার জন্য বার্সেলোনার জন্য সবচেয়ে ভালো ‘টোটকা’ হতে পারত এটাই। রিয়ালের মাঠে গিয়ে রিয়াল মাদ্রিদকে বড় ব্যবধানে হারাতে হলে যে নেইমারের মতো একজন খুব দরকার হবে বার্সেলোনার! আজ এই পর্বত ডিঙাতে হবে কাতালানদের।

ন্যু ক্যাম্পে সুপার কাপের প্রথম লেগে ৩-১ গোলে হেরে গিয়েছে বার্সেলোনা। তাই মৌসুমের প্রথম শিরোপা জেতার কাজটা অনেক কঠিন হয়ে গেছে তাদের। এমন নয় যে প্রথম লেগে হারের পরই সব শেষ হয়ে গেছে। গত চ্যাম্পিয়নস লিগেও পিএসজির কাছে ৪-০ গোলে হেরে গিয়েছিল বার্সা। কিন্তু ফিরতি লেগে নিজেদের মাঠে ৬-১ গোলের অবিশ্বাস্য এক জয়ে ঠিকই উতরে গিয়েছিল তারা। তো, আজ এমন কিছু হতে বাধা কোথায়?

বাধা দুটো। এক, এমন কিছু প্রতিদিন ঘটে না। চ্যাম্পিয়নস লিগে এর পরের ধাপেই জুভেন্টাসের ৩ গোলের জবাব দিতে পারেনি বার্সা। দুই, পিএসজির বিপক্ষে জয় এনে দেওয়ার নায়ক নেইমার যে এখন পিএসজিতেই!

তাই বলে হার মেনে নিশ্চয় বসে থাকবেন না লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা! নিজেদের সর্বস্ব দিয়ে হলেও জয়ের জন্য ঝাঁপাবেন তাঁরা। শুধু ঝাঁপালেই হবে না, কিছু গোলও করতে হবে। সেগুলোও নানা সমীকরণ মিলিয়ে। দেখা যাক, সে সমীকরণগুলো কী—

১. যেকোনোভাবেই হোক ৩ গোল করতে হবে বার্সেলোনাকে। রিয়াল প্রথম লেগ ৩-১ ব্যবধানে জেতায় ৩টি মহামূল্যবান ‘অ্যাওয়ে’ গোল পেয়ে গেছে। ফলে আজ ২-০ গোলে জয় পেলেও লাভ হবে না বার্সার।
২. রিয়াল যদি ১ গোল করে ফেলে, বার্সাকে অতিরিক্ত সময়ে ম্যাচ নিয়ে যেতেও করতে হবে ৩ গোল। ম্যাচের ফল ৩-১ হলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। সে ক্ষেত্রে অবশ্য বাড়তি সুবিধা পাবে বার্সেলোনা। যেহেতু রিয়ালের মাঠে খেলা। অতিরিক্ত সময়ে দুই দল যদি গোল করে সমতায়ও থাকে, ‘অ্যাওয়ে’ গোলের সুবাদে জয় পাবে বার্সা।
৩. রিয়াল যদি ২ গোল করে ফেলে, সে ক্ষেত্রে বার্সাকে করতে হবে কমপক্ষে ৪ গোল। সে ক্ষেত্রে ৯০ মিনিটেই ম্যাচ শেষ হবে। রিয়ালের গোল যত বাড়বে, মেসিদেরও গোল বাড়াতে হবে দুই ব্যবধান ধরে রেখে।

ব্যাপারটা অসম্ভব কিছু নয়। এই বার্নাব্যুতেই রিয়ালকে ৪-০ গোলে হারিয়েছে বার্সা। কিন্তু সেটা ছিল রাফায়েল বেনিতেজের দল। জিনেদিন জিদানের রিয়াল এখনো কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ৪ গোল খায়নি। সব প্রতিযোগিতা মিলে গত ২০ মাসে মাত্র চারটি দল পেরেছে তিন গোল দিতে। এর মাঝে একমাত্র বার্সাই জিতেছে তেমন এক ম্যাচে। বাকি তিন ম্যাচেই ড্র করেছে রিয়াল। এবার প্রাক-মৌসুমে ম্যানচেস্টার সিটি রিয়ালকে ৪-১ গোলে হারিয়েছিল বটে, তবে প্রাক-মৌসুমের ফলকে যে পাত্তা দিতে নেই, রিয়াল সেটা মৌসুমের প্রথম দুই ম্যাচেই প্রমাণ করে দিয়েছে।

বাংলাদেশ সময় রাত তিনটায় শুরু হবে ম্যাচটি।

Share
Advertisement

Latest

  1. 1
    মেসি - চোরের দল আর্জেন্টিনা - Messi - Argentina the Thief - উল্কা সংবাদ - Ulkaa News
    ফুটবল

    গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?

  2. 2
    নেইমার ও ভিনি - ব্রাজিল - Neymar and Vini - Brazil
    ফুটবল

    জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?

  3. 3
    ভারতে বৃহৎ কসাইখানা - গরুর মাংস রপ্তানি - Big Slaughterhouse in India - Beef Export
    ভারত

    ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু

  4. 4
    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা
    আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫

    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা

  5. 5
    ফিলিস্তিন - প্যালেস্টাইন যুদ্ধ - Filistin - Palestine War
    ফিলিস্তিন

    কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?

Sections

  • বিনোদন20
  • খেলাধুলা17
  • বাংলাদেশ17
  • বিজ্ঞান ও প্রযুক্তি16
  • আন্তর্জাতিক12
  • শিক্ষা12
  • ভারত7
  • আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫6
  • ইসলাম5
  • ক্রিকেট5
  • ফুটবল4
  • মোবাইল3

Topics

ইসলামচাকরিক্যারিয়ারবাংলাদেশউত্তর আমেরিকাআমেরিকাচীনধর্মনারীপর্নতারকাফিলিস্তিনফেসবুকবেসরকারি চাকরিঅণুজীববিজ্ঞানঅপরাধঅভিনেত্রীঅমিক্রনঅরুণাচল প্রদেশঅর্থনীতিঅ্যান্ড্রয়েডআইনআন্তর্জাতিকআফগানিস্তানআফ্রিকা
Advertisement

Related Stories

View all →
মেসি - চোরের দল আর্জেন্টিনা - Messi - Argentina the Thief - উল্কা সংবাদ - Ulkaa News
ফুটবল

গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?

চোরের দলের খেলা কবে? গত কয়েকদিন ধরে গুগলে সবচেয়ে আলোচিত সার্চগুলোর একটি হয়ে উঠেছে এই প্রশ্ন। অনেকেই অবাক হয়ে দেখছেন, গুগলে “চোরের দলের খেলা কবে?” লিখে…

July 13, 2026

নেইমার ও ভিনি - ব্রাজিল - Neymar and Vini - Brazil
ফুটবল

জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?

জাপানের পর নকআউটে কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল? ফাইনাল পর্যন্ত সম্ভাব্য পথ ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে গ্রুপ চ্যাম্পিয়ন…

June 26, 2026

আল হিলাল ক্লাবের নেইমার
ফুটবল

ভারতে খেলতে আসছেন নেইমার!

ফুটবলের রাজপুত্র নেইমার এবার আসবেন ভারতে! এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে ভারতে আসবে নেইমারের দল আল হিলাল। আজ এএফসি চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে,…

August 24, 2023

Advertisement

What is Ulkaa News?

Ulkaa News delivers the latest breaking news, in-depth reporting, features, and stories across politics, business, technology, sports, and culture from Bangladesh and around the world.

Ulkaa News is part of Ulkaa Network — an all-in-one digital ecosystem by S Technologies that connects you to news, tools, campus, games, and more, all in one place.

Ulkaa Apps

  • Ulkaa
  • Calendar
  • Task
  • Note
  • Disk
  • Call
  • Contact
  • Mail
  • Finance
  • Health
  • Office
  • Work
  • Workspace
  • Halum
  • Jaal
  • Islam
  • Game
  • Weather
  • Campus
  • Tool
  • News
  • Developer
  • Help
  • Account

Explore

  • Categories
  • Search Articles
  • About
  • Getting started · Developer
  • Web Apps · Help
  • Compare Ulkaa One · Ulkaa
  • Compare Ulkaa Calendar · Calendar

Company

  • About Ulkaa
  • Careers
  • Support
  • Help
  • Privacy Policy
  • Terms of Service
  • Disclaimer
  • Sitemap

© 2015-26, Ulkaa. All rights reserved.
Facebook PageLinkedIn CompanyX (Twitter) ProfileInstagram ProfileGitHub Account
Latest
●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি