মোবাইল

নকিয়ার নতুন ফোন বাংলাদেশেই প্রথম রিলিজ

নকিয়াপ্রেমীদের জন্য সুখবর দিল ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটির সঙ্গে ব্র্যান্ড লাইসেন্স কিনে নকিয়া ফোনসেট বাজারে ছেড়েছে এইচএমডি গ্লোবাল। বিশ্বের অন্যান্য দেশে ফোনটির ঘোষণা এলেও সবার আগে বাংলাদেশের ক্রেতাদের…

May 24, 2017 · 3 min read

Share
নকিয়ার নতুন ফোন বাংলাদেশেই প্রথম রিলিজ

নকিয়াপ্রেমীদের জন্য সুখবর দিল ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল। ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটির সঙ্গে ব্র্যান্ড লাইসেন্স কিনে নকিয়া ফোনসেট বাজারে ছেড়েছে এইচএমডি গ্লোবাল। বিশ্বের অন্যান্য দেশে ফোনটির ঘোষণা এলেও সবার আগে বাংলাদেশের ক্রেতাদের কাছে নকিয়া ফোন পৌঁছে দেওয়ার কথা বলেছে এইচএমডি গ্লোবাল। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এইচএমডি গ্লোবালের কর্মকর্তারা।

রাজধানীর একটি হোটেলে নকিয়ার মোবাইল ফোন উদ্বোধন করা হয়। ছবি: মিন্টু হোসেনরাজধানীর একটি হোটেলে নকিয়ার মোবাইল ফোন উদ্বোধন করা হয়। ছবি: মিন্টু হোসেনঅনুষ্ঠানে প্রথম আলোর এক প্রশ্নের জবারে এইচএমডির কর্মকর্তারা বলেন, নকিয়ার কাছ থেকে শুধু ব্র্যান্ড লাইসেন্স কিনেছেন তাঁরা। এ ছাড়া ফোনের নকশা থেকে শুরু করে সবদিক তাঁরাই দেখেছেন। স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয়েছে খাঁটি অ্যান্ড্রয়েড—নোগাট। এর ফলে প্রতিটি ফোনে প্রতি মাসে গুগলের নিরাপত্তা আপডেট পাওয়া যাবে। এ ছাড়া বাজারে ক্রেতাদের কাছে সব ধরনের মার্কেটিং চ্যানেল, মোবাইল অপারেটর ব্যবহার করে নকিয়া ফোন বাজারজাত করা হবে। এতে সারা দেশে ফোনটি পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে নকিয়ার কর্মকর্তারা বলেন, আগামী মাস থেকে বাংলাদেশের বাজারে স্মার্টফোন সিরিজের তিনটি মডেলের নকিয়া মোবাইল বিক্রি করা হবে। এগুলো হচ্ছে—নকিয়া ৩, নকিয়া ৫ ও নকিয়া ৬। এ ছাড়া ফিচার ফোনের মধ্যে আছে নকিয়া ৩৩১০ মডেল।

রাজধানীর একটি হোটেলে নকিয়ার মোবাইল ফোন উদ্বোধন করা হয়। ছবি: মিন্টু হোসেনরাজধানীর একটি হোটেলে নকিয়ার মোবাইল ফোন উদ্বোধন করা হয়। ছবি: মিন্টু হোসেনফোনগুলোর দাম হবে—
নকিয়া ৩: ১২ হাজার ৫০০ টাকা।
নকিয়া ৫: ১৫ হাজার ৯৯০ টাকা।
নকিয়া ৬: ২২ হাজার ৫০০ টাকা।
নকিয়া ৩৩১০: ৪ হাজার ২৫০ টাকা।

নকিয়া ৩:
নকিয়া ৩–এর কাঠামো অ্যালুমিনিয়ামে তৈরি। ৫ দশমিক ২ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে ল্যামিনেটেড করা। সামনে ও পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা আছে এতে। বাজারে চারটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।

নকিয়া ৫:
নকিয়া ৫ মডেলটি হাতে ধরতে বিশেষ সুবিধা । একটি একক ৬০০০ সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, যা দেখতে বালিশের কভারের মতো। এতে কোয়ালকম অ্যাড্রেনো ৫০৫ গ্রাফিকস প্রসেসর এবং কোয়ালকম®স্ন্যাপড্রাগন™ ৪৩০ মোবাইল চিপসেট রয়েছে। বাজারে নকিয়া ৫ স্মার্টফোনটি পাওয়া যাবে চারটি রঙে।

নকিয়ার ক্ল্যাসিক ৩৩১০ মডেলের নতুন সংস্করণ প্রদর্শন করা হয়। ছবি: মিন্টু হোসেননকিয়ার ক্ল্যাসিক ৩৩১০ মডেলের নতুন সংস্করণ প্রদর্শন করা হয়। ছবি: মিন্টু হোসেননকিয়া ৬:
নকিয়া ৬ স্মার্টফোন নকশা বিশেষভাবে তৈরি করা হয়েছে। স্মার্টফোনটির অডিও সিস্টেম যেমন দারুণ, তেমনি এটির সাড়ে ৫ ইঞ্চির ফুল এইচডি স্ক্রিনে ছবি এবং ভিডিও বেশ ঝকঝকে ও নিখুঁত দেখাবে। এটির ইউনিবডি বা উপরিকাঠামো একটি একক ৬০০০ সিরিজ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। এর স্মার্ট অডিও অ্যাম্পলিফায়ারে দুটি স্পিকার রয়েছে। ফলে এতে শব্দ বেশ নিখুঁত ও স্পষ্ট হবে। এতে আছে ডলবি অ্যাটমস। ফলে স্মার্টফোনটি ব্যবহারকারীদের দারুণ বিনোদন দেবে। কালো, রুপালি, নীল ও ধূসর—এই চারটি রঙে পাওয়া যাবে এই সেট।

নকিয়া ৩৩১০:
নকিয়া ৩৩১০ মডেলটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফিচার ফোন। এই মডেলটিকে নতুন নকশায় বাজারে এনেছে এইচএমডি গ্লোবাল। এতে ২২ ঘণ্টা টক টাইম বা ব্যাটারিতে একবার চার্জ দিলে ২২ ঘণ্টা পর্যন্ত কথা বলা যায়। ক্ল্যাসিক এ ফোনকে হালকা-পাতলা ও রঙিন করে তুলেছে নকিয়া। চারটি রঙে বাজারে আসছে নকিয়া ৩৩১০।

নকিয়ার সংবাদ সম্মেলনে এইচএমডি গ্লোবালের এশিয়া প্যাসিফিক, থাইল্যান্ড ও ইমার্জিং এশিয়ার আঞ্চলিক মহাব্যবস্থাপক সন্দ্বীপ গুপ্তা, যোগাযোগ পরিচালক ফ্ল্যানগাও, পণ্য বিপণন বিভাগের প্রধান হেনরি মাতিল্লা, সাউথইস্ট এশিয়া এমার্জিং মার্কেটেস এর বিপণন প্রধান আরিফ ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিভাগের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবার দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

Share
Advertisement

Latest

  1. 1
    মেসি - চোরের দল আর্জেন্টিনা - Messi - Argentina the Thief - উল্কা সংবাদ - Ulkaa News
    ফুটবল

    গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?

  2. 2
    নেইমার ও ভিনি - ব্রাজিল - Neymar and Vini - Brazil
    ফুটবল

    জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?

  3. 3
    ভারতে বৃহৎ কসাইখানা - গরুর মাংস রপ্তানি - Big Slaughterhouse in India - Beef Export
    ভারত

    ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু

  4. 4
    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা
    আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫

    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা

  5. 5
    ফিলিস্তিন - প্যালেস্টাইন যুদ্ধ - Filistin - Palestine War
    ফিলিস্তিন

    কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?

Sections

  • বিনোদন20
  • খেলাধুলা17
  • বাংলাদেশ17
  • বিজ্ঞান ও প্রযুক্তি16
  • আন্তর্জাতিক12
  • শিক্ষা12
  • ভারত7
  • আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫6
  • ইসলাম5
  • ক্রিকেট5
  • ফুটবল4
  • মোবাইল3

Topics

ইসলামচাকরিক্যারিয়ারবাংলাদেশউত্তর আমেরিকাআমেরিকাচীনধর্মনারীপর্নতারকাফিলিস্তিনফেসবুকবেসরকারি চাকরিঅণুজীববিজ্ঞানঅপরাধঅভিনেত্রীঅমিক্রনঅরুণাচল প্রদেশঅর্থনীতিঅ্যান্ড্রয়েডআইনআন্তর্জাতিকআফগানিস্তানআফ্রিকা
Advertisement

Related Stories

View all →
সাবওয়ে সার্ফারস ডাউনলোড হয়েছে ১০০ কোটি
গেমস

সাবওয়ে সার্ফারস ডাউনলোড হয়েছে ১০০ কোটি

গুগল প্লে স্টোরে জনপ্রিয় গেইম সাবওয়ে সার্ফারসয়ের ডাউনলোড ১০০ কোটি ছাড়িয়েছে। এটি বিশ্বের প্রথম কোন গেইম যা ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি…

March 20, 2018

পুরোনো অ্যাপ চালাবে না অ্যান্ড্রয়েড পি
বিজ্ঞান ও প্রযুক্তি

পুরোনো অ্যাপ চালাবে না অ্যান্ড্রয়েড পি

পুরাতন অ্যাপ চালানো বন্ধ করছে গুগল। অ্যান্ড্রয়েড ৪.১ বা তার চেয়েও পুরাতন সংস্করণের জন্য তৈরি অ্যাপ অ্যান্ড্রয়েড পিতে ইন্সটল করা যাবে না। পুরোনো অ্যাপে…

March 19, 2018

Advertisement

What is Ulkaa News?

Ulkaa News delivers the latest breaking news, in-depth reporting, features, and stories across politics, business, technology, sports, and culture from Bangladesh and around the world.

Ulkaa News is part of Ulkaa Network — an all-in-one digital ecosystem by S Technologies that connects you to news, tools, campus, games, and more, all in one place.

Ulkaa Apps

  • Ulkaa
  • Calendar
  • Task
  • Note
  • Disk
  • Call
  • Contact
  • Mail
  • Finance
  • Health
  • Office
  • Work
  • Workspace
  • Halum
  • Jaal
  • Islam
  • Game
  • Weather
  • Campus
  • Tool
  • News
  • Developer
  • Help
  • Account

Explore

  • Categories
  • Search Articles
  • About
  • Getting started · Developer
  • Web Apps · Help
  • Compare Ulkaa One · Ulkaa
  • Compare Ulkaa Calendar · Calendar

Company

  • About Ulkaa
  • Careers
  • Support
  • Help
  • Privacy Policy
  • Terms of Service
  • Disclaimer
  • Sitemap

© 2015-26, Ulkaa. All rights reserved.
Facebook PageLinkedIn CompanyX (Twitter) ProfileInstagram ProfileGitHub Account
Latest
●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি