অপরাধ

এবার টঙ্গীতে আট বছরের শিশু ধর্ষণের শিকার!!

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে আজ বৃহস্পতিবার সকালে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে পুলিশ মাহফুজুর রহমান (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। শিশুটির পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গীতে শিশুটির পরিবার…

May 18, 2017 · 2 min read

Share
এবার টঙ্গীতে আট বছরের শিশু ধর্ষণের শিকার!!

গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে আজ বৃহস্পতিবার সকালে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে পুলিশ মাহফুজুর রহমান (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে।

শিশুটির পরিবার ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, টঙ্গীতে শিশুটির পরিবার একটি ভাড়া বাসায় থাকে। একই বাসার অপর একটি কক্ষে ভাড়া থাকে মাহফুজুরের পরিবার। ওই শিশুটির বাবা পেশায় রিকশাচালক। তার মা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। অন্যান্য দিনের মতো আজ সকালে শিশুটিকে বাসায় রেখে তাঁরা কাজে চলে যান। সকাল সাড়ে নয়টার দিকে শিশুটিকে মাহফুজুর রহমান তাঁর কক্ষে ডেকে নেন। একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। তখন মেয়েটি চিৎকার শুরু করলে মাহফুজ দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ঘটনার খবর পেয়ে শিশুটির মা বাড়িতে এসে রক্তাক্ত শিশুটিকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রচুর রক্তপাত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সরকারি অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় কুমার দাস প্রথম আলোকে বলেন, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়। শিশুটির অবস্থা অবনতি হওয়ার ফলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনার পরই মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন।

Share
Advertisement

Latest

  1. 1
    মেসি - চোরের দল আর্জেন্টিনা - Messi - Argentina the Thief - উল্কা সংবাদ - Ulkaa News
    ফুটবল

    গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?

  2. 2
    নেইমার ও ভিনি - ব্রাজিল - Neymar and Vini - Brazil
    ফুটবল

    জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?

  3. 3
    ভারতে বৃহৎ কসাইখানা - গরুর মাংস রপ্তানি - Big Slaughterhouse in India - Beef Export
    ভারত

    ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু

  4. 4
    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা
    আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫

    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা

  5. 5
    ফিলিস্তিন - প্যালেস্টাইন যুদ্ধ - Filistin - Palestine War
    ফিলিস্তিন

    কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?

Sections

  • বিনোদন20
  • খেলাধুলা17
  • বাংলাদেশ17
  • বিজ্ঞান ও প্রযুক্তি16
  • আন্তর্জাতিক12
  • শিক্ষা12
  • ভারত7
  • আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫6
  • ইসলাম5
  • ক্রিকেট5
  • ফুটবল4
  • মোবাইল3

Topics

ইসলামচাকরিক্যারিয়ারবাংলাদেশউত্তর আমেরিকাআমেরিকাচীনধর্মনারীপর্নতারকাফিলিস্তিনফেসবুকবেসরকারি চাকরিঅণুজীববিজ্ঞানঅপরাধঅভিনেত্রীঅমিক্রনঅরুণাচল প্রদেশঅর্থনীতিঅ্যান্ড্রয়েডআইনআন্তর্জাতিকআফগানিস্তানআফ্রিকা
Advertisement

Related Stories

View all →
স্বৈরাচার বিরোধী আন্দোলন ২০২৪ এ ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ
অপরাধ

ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!

ভ্যানে মানুষের নিথর দেহ স্তূপ করার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গা শিউরে উঠা ভিডিওটি ছিল ছাত্র-জনতার আন্দোলনের কয়েকজন ব্যক্তির।…

August 31, 2024

Advertisement

What is Ulkaa News?

Ulkaa News delivers the latest breaking news, in-depth reporting, features, and stories across politics, business, technology, sports, and culture from Bangladesh and around the world.

Ulkaa News is part of Ulkaa Network — an all-in-one digital ecosystem by S Technologies that connects you to news, tools, campus, games, and more, all in one place.

Ulkaa Apps

  • Ulkaa
  • Calendar
  • Task
  • Note
  • Disk
  • Call
  • Contact
  • Mail
  • Finance
  • Health
  • Office
  • Work
  • Workspace
  • Halum
  • Jaal
  • Islam
  • Game
  • Weather
  • Campus
  • Tool
  • News
  • Developer
  • Help
  • Account

Explore

  • Categories
  • Search Articles
  • About
  • Getting started · Developer
  • Web Apps · Help
  • Compare Ulkaa One · Ulkaa
  • Compare Ulkaa Calendar · Calendar

Company

  • About Ulkaa
  • Careers
  • Support
  • Help
  • Privacy Policy
  • Terms of Service
  • Disclaimer
  • Sitemap

© 2015-26, Ulkaa. All rights reserved.
Facebook PageLinkedIn CompanyX (Twitter) ProfileInstagram ProfileGitHub Account
Latest
●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি