বিজ্ঞান ও প্রযুক্তি

কম্পিউটার কেনার পর করণীয়

১. অপারেটিং সিস্টেম হালনাগাদ কম্পিউটার কেনার প্রথম কাজ হল অপারেটিং সিস্টেম আপডেট বা হালনাগাদ রাখা। ইন্টারনেটে যুক্ত হয়ে যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি নিজের কম্পিউটারটি সর্বশেষ হালনাগাদে উন্নীত করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একরকম অনিরাপদই থাকবেন। এতে হয়তো সময়…

January 9, 2017 · 3 min read

Share
কম্পিউটার কেনার পর করণীয়

১. অপারেটিং সিস্টেম হালনাগাদ
কম্পিউটার কেনার প্রথম কাজ হল অপারেটিং সিস্টেম আপডেট বা হালনাগাদ রাখা। ইন্টারনেটে যুক্ত হয়ে যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি নিজের কম্পিউটারটি সর্বশেষ হালনাগাদে উন্নীত করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একরকম অনিরাপদই থাকবেন। এতে হয়তো সময় লাগতে পারে কিন্তু ধৈর্য ধরে কাজটা শেষ করলে এর সুফল অনলাইন, অফলাইন—দুই ধরনের পরিবেশেই পাবেন। আপনি যদি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যাবহারকারি হন সেক্ষেত্রে Settings>Update and security>Check for Updates আর উইন্ডোজ ৭ বা ৮ অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে উইন্ডোজের কন্ট্রোল প্যানেল খুলে System and Security>Windows Update>Check for Updates ক্লিক করুন। এভাবে উইন্ডোজ সিস্টেম তার প্রয়োজনীয় হালনাগাদ খুঁজে নেবে, ইনস্টল করবে, নিজে থেকে কম্পিউটার বন্ধ বা রিস্টার্ট নেবে এবং এ ধাপগুলো অনেকবার পুনরাবৃত্তি হতে পারে।
২. পছন্দের ব্রাউজার ইনস্টল
অনলাইন অভিজ্ঞতা সর্বদা ভাল রাখতে নিজের প্রিয় ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজার ইনস্টল করা ছাড়া বিকল্প নেই। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের নতুন এজ ব্রাউজারটি যদিও খুব শক্তিশালী এবং দ্রুতগতিসম্পন্ন, ভালো না লাগলে জনপ্রিয় গুগল ক্রোম, ফায়ারফক্স বা অপেরা ব্রাউজার ইনস্টল করে নিন। এসব ব্রাউজারে অতিরিক্ত অনেক সুবিধা এবং ছোট ছোট প্রোগ্রাম, এক্সটেনশন বা অ্যাড-অন ব্যবহার করা যায়।
৩. উইন্ডোজের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে এখন আগে থেকেই উইন্ডোজ ডিফেন্ডার নামে বেশ কাজের এক নিরাপত্তাব্যবস্থা যুক্ত রয়েছে। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমে অবশ্য সেটা মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়ালস নামে আছে, যা ইন্টারনেট থেকে আগে নামিয়ে ইনস্টল করে নিতে হবে। উভয় সফটওয়্যারেই ভাইরাস ডেটাবেইস সর্বশেষ হালনাগাদ করে নিতে হবে। যথেষ্ট শক্তিশালী হওয়ায় সাধারণ ব্যবহারের জন্য তৃতীয় পক্ষের অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন নেই। তবে তারপরও প্রয়োজন পড়লে অন্য বিভিন্ন এন্টিভাইরাস যেমন Avast!, AVG Antivirus, ESET, BitDefender ইত্যাদি আপনার পছন্দ, প্রয়োজন বা দাম অনুসারে কিনে নিতে পারেন।
৪. অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করা
নতুন কম্পিউটারের সঙ্গে প্রায়ই এমন অনেক সফটওয়্যার জুড়ে দেওয়া থাকে, যেগুলো নিজের কাজের জন্য একেবারেই প্রয়োজন নেই। এর মধ্যে বেশ কিছু সফটওয়্যার থাকে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বা বেশ অনেক আগের সংস্করণের, যার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই। এসব সফটওয়্যার বেছে বেছে কন্ট্রোল প্যানেল থেকে আনইনস্টল করে দিন।
৪. ড্রাইভার সফটওয়্যার আপডেট
নতুন কম্পিউটার হলে বা কম্পিউটারে নতুন করে কম্পিউটার অপারেটিং সিস্টেম ইনস্টল এবং নতুন যন্ত্রাংশ যুক্ত করলে এর চালক সফটওয়্যার বা ড্রাইভার ফাইলগুলো ইনস্টল করে নিতে হয়। আর এসব ড্রাইভার ফাইলের সর্বশেষ হালনাগাদ নামিয়ে বা ইনস্টল করে নিলে সেগুলোর কার্যকারিতা অনেক বেড়ে যায়, পাওয়া যায় বাড়তি সুবিধা। উইন্ডোজ ৭, ৮ বা ১০ অপারেটিং সিস্টেমে কি-বোর্ডের উইন্ডোজ কি চেপে লিখুন Device Manager এবং Enter বোতাম চাপুন। এবার তালিকায় থাকা কোনো যন্ত্রাংশের নামের পাশে হলুদ আশ্চর্যবোধক চিহ্ন থাকলে সেটিতে ডান ক্লিক করে Update Driver Software… অপশনে ক্লিক করে ইন্টারনেটে স্বয়ংস্ক্রিয়ভাবে হালনাগাদ করে নিন অথবা ইন্টারনেট থেকে নামিয়ে নিজে থেকে ইনস্টল করে নিন। এ ছাড়া নিজস্ব টাইমজোন বা সময় ও তারিখ ঠিক করে নিতে হবে। ডেস্কটপে সাধারণ আইকনগুলো না থাকলে কিবোর্ডের উইন্ডোজ কি চেপে common icons লিখে এন্টার চেপে সেগুলো ফিরিয়ে আনা যাবে।

Share
Advertisement

Latest

  1. 1
    মেসি - চোরের দল আর্জেন্টিনা - Messi - Argentina the Thief - উল্কা সংবাদ - Ulkaa News
    ফুটবল

    গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?

  2. 2
    নেইমার ও ভিনি - ব্রাজিল - Neymar and Vini - Brazil
    ফুটবল

    জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?

  3. 3
    ভারতে বৃহৎ কসাইখানা - গরুর মাংস রপ্তানি - Big Slaughterhouse in India - Beef Export
    ভারত

    ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু

  4. 4
    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা
    আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫

    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা

  5. 5
    ফিলিস্তিন - প্যালেস্টাইন যুদ্ধ - Filistin - Palestine War
    ফিলিস্তিন

    কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?

Sections

  • বিনোদন20
  • খেলাধুলা17
  • বাংলাদেশ17
  • বিজ্ঞান ও প্রযুক্তি16
  • আন্তর্জাতিক12
  • শিক্ষা12
  • ভারত7
  • আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫6
  • ইসলাম5
  • ক্রিকেট5
  • ফুটবল4
  • মোবাইল3

Topics

ইসলামচাকরিক্যারিয়ারবাংলাদেশউত্তর আমেরিকাআমেরিকাচীনধর্মনারীপর্নতারকাফিলিস্তিনফেসবুকবেসরকারি চাকরিঅণুজীববিজ্ঞানঅপরাধঅভিনেত্রীঅমিক্রনঅরুণাচল প্রদেশঅর্থনীতিঅ্যান্ড্রয়েডআইনআন্তর্জাতিকআফগানিস্তানআফ্রিকা
Advertisement

Related Stories

View all →
পুরোনো অ্যাপ চালাবে না অ্যান্ড্রয়েড পি
বিজ্ঞান ও প্রযুক্তি

পুরোনো অ্যাপ চালাবে না অ্যান্ড্রয়েড পি

পুরাতন অ্যাপ চালানো বন্ধ করছে গুগল। অ্যান্ড্রয়েড ৪.১ বা তার চেয়েও পুরাতন সংস্করণের জন্য তৈরি অ্যাপ অ্যান্ড্রয়েড পিতে ইন্সটল করা যাবে না। পুরোনো অ্যাপে…

March 19, 2018

বাংলাদেশের প্রথম ওয়েটার রোবট বানালো রুয়েটের ছাত্ররা
বাংলাদেশ

বাংলাদেশের প্রথম ওয়েটার রোবট বানালো রুয়েটের ছাত্ররা

ওয়েটার রোবট “মিনিওন”। যেকোন রেস্টুরেন্টে খাবার সার্ভ করতে পারবে এমন অটোনোমাস বাংলাভাষী রোবট এর কাজ বাংলাদেশে এটাই প্রথম। সম্পূর্ণ নিজেদের হাতে তৈরী এটি কেবল…

March 15, 2018

এমপিথ্রি ফরম্যাট বন্ধ হয়ে যাচ্ছে
বিজ্ঞান ও প্রযুক্তি

এমপিথ্রি ফরম্যাট বন্ধ হয়ে যাচ্ছে

ডিজিটাল ডিভাইসে গান শোনার সবচেয়ে জনপ্রিয় অডিও ফরম্যাট এমপিথ্রি বন্ধ হচ্ছে। সঠিক দিনক্ষণ না জানালেও এমপিথ্রি তৈরির প্রতিষ্ঠান ফ্রনহোফার ইনস্টিটিউট ফরম্যাটটি…

May 17, 2017

বন্ধ হচ্ছে এখানেই ডটকম আজ থেকেই
বিজ্ঞান ও প্রযুক্তি

বন্ধ হচ্ছে এখানেই ডটকম আজ থেকেই

বাংলাদেশে ব্যবসা লাভজনক ও টেকসই না হওয়ায় আজ বুধবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট এখানেই ডটকম (www.ekhanei.com)। আর এ ঘোষণা এসেছে…

May 16, 2017

Advertisement

What is Ulkaa News?

Ulkaa News delivers the latest breaking news, in-depth reporting, features, and stories across politics, business, technology, sports, and culture from Bangladesh and around the world.

Ulkaa News is part of Ulkaa Network — an all-in-one digital ecosystem by S Technologies that connects you to news, tools, campus, games, and more, all in one place.

Ulkaa Apps

  • Ulkaa
  • Calendar
  • Task
  • Note
  • Disk
  • Call
  • Contact
  • Mail
  • Finance
  • Health
  • Office
  • Work
  • Workspace
  • Halum
  • Jaal
  • Islam
  • Game
  • Weather
  • Campus
  • Tool
  • News
  • Developer
  • Help
  • Account

Explore

  • Categories
  • Search Articles
  • About
  • Getting started · Developer
  • Web Apps · Help
  • Compare Ulkaa One · Ulkaa
  • Compare Ulkaa Calendar · Calendar

Company

  • About Ulkaa
  • Careers
  • Support
  • Help
  • Privacy Policy
  • Terms of Service
  • Disclaimer
  • Sitemap

© 2015-26, Ulkaa. All rights reserved.
Facebook PageLinkedIn CompanyX (Twitter) ProfileInstagram ProfileGitHub Account
Latest
●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি