আন্তর্জাতিক

মুসলিম প্রবেশ নিষেধাজ্ঞায় সই করছেন ট্রাম্প

বহুল বিতর্কিত ও আলোচিত সেই প্রতিশ্রুতির দিকে অগ্রসর হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের নিষিদ্ধ করবেন। মেক্সিকো সীমান্তে নির্মাণ করবেন দেয়াল। আজ…

January 25, 2017 · 2 min read

Share
মুসলিম প্রবেশ নিষেধাজ্ঞায় সই করছেন ট্রাম্প

বহুল বিতর্কিত ও আলোচিত সেই প্রতিশ্রুতির দিকে অগ্রসর হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচনী প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসীদের নিষিদ্ধ করবেন। মেক্সিকো সীমান্তে নির্মাণ করবেন দেয়াল। আজ বুধবার কোনো এক সময় তিনি এ বিষয়ক নির্বাহী আদেশে সই করতে পারেন। এমন খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, এ আদেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে সিরিয়ার শরণার্থী ও মুসলিমদের প্রবেশ বন্ধ করে দেয়া হবে। এমন মুসলিম দেশের মধ্যে রয়েছে ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। এসব দেশের কোনো শরণার্থী, ভিসা পাওয়া ব্যক্তিদেরও এর আওতায় আনা হতে পারে। এমন তথ্য কংগ্রেসের সূত্র জানিয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হোম সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে যতক্ষণ এ বিষয়ে কড়াকড়ি প্রক্রিয়া নির্ধারণ করবে ততক্ষণ সব দেশ দেশে যুক্তরাষ্ট্রে অভিবাসী যাওয়ার ওপর অনেক মাস (মাল্টি-মান্থ) নিষেধাজ্ঞা থাকতে পারে। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের কথা মিডিয়ায় প্রকাশ হওয়ার পর এর নিন্দা জানিয়েছেন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স-এর জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ। তিনি মঙ্গলবার রাতে এ বিষয়ে একটি টুইট করেছেন। তাতে বলেছেন, এসব নির্বাহী আদেশ আমাদের জাতিকে (মার্কিন) নিরাপদ করবে না। উল্টো তাতে আরও আতঙ্ক বাড়বে। এ ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে নির্বাহী আদেশেও সই করতে পারেন আজ। প্রশাসনিক দু’জন কর্মকর্তা এ তথ্য দিয়েছেন বার্তা সংস্থা এপিকে। উল্লেখ্য, নির্বাচনী প্রচারণার সময় অনেকবার প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি কঠোর করার প্রত্যয় ঘোষণা করেছিলেন। এর আওতায় ছিল যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ পুরোপুরি বন্ধ করা। এ ছাড়া মেক্সিকো সীমান্তে যে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন, তাতে ওই দেয়াল নির্মাণের ব্যয় মেক্সিকোকেই বহন করতে বলা হয়। নির্বাচনের কয়েকদিন আগে তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে বৈঠক করেন। পরে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সীমান্তে দেয়াল নির্মাণের খরচ বহন করতে রাজি হয়েছেন নিয়েতো। কিন্তু পেনা নিয়েতো এমন দাবি প্রত্যাখ্যান করেন।

Share
Advertisement

Latest

  1. 1
    মেসি - চোরের দল আর্জেন্টিনা - Messi - Argentina the Thief - উল্কা সংবাদ - Ulkaa News
    ফুটবল

    গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?

  2. 2
    নেইমার ও ভিনি - ব্রাজিল - Neymar and Vini - Brazil
    ফুটবল

    জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?

  3. 3
    ভারতে বৃহৎ কসাইখানা - গরুর মাংস রপ্তানি - Big Slaughterhouse in India - Beef Export
    ভারত

    ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু

  4. 4
    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা
    আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫

    মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা

  5. 5
    ফিলিস্তিন - প্যালেস্টাইন যুদ্ধ - Filistin - Palestine War
    ফিলিস্তিন

    কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?

Sections

  • বিনোদন20
  • খেলাধুলা17
  • বাংলাদেশ17
  • বিজ্ঞান ও প্রযুক্তি16
  • আন্তর্জাতিক12
  • শিক্ষা12
  • ভারত7
  • আন্তর্জাতিক, বেসরকারি ও সরকারি চাকরির খবর ২০২৫6
  • ইসলাম5
  • ক্রিকেট5
  • ফুটবল4
  • মোবাইল3

Topics

ইসলামচাকরিক্যারিয়ারবাংলাদেশউত্তর আমেরিকাআমেরিকাচীনধর্মনারীপর্নতারকাফিলিস্তিনফেসবুকবেসরকারি চাকরিঅণুজীববিজ্ঞানঅপরাধঅভিনেত্রীঅমিক্রনঅরুণাচল প্রদেশঅর্থনীতিঅ্যান্ড্রয়েডআইনআন্তর্জাতিকআফগানিস্তানআফ্রিকা
Advertisement

Related Stories

View all →
হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার
আন্তর্জাতিক

হকিংকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভক্তদের রোষানলে নেইমার

আধুনিক যুগের সবচেয়ে বড় পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো বিশ্ব। এই শোক ছুঁয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারকেও। তবে হকিংকে…

March 15, 2018

ব্রিটেনে মুসলিমবিরোধী দলের অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক
আন্তর্জাতিক

ব্রিটেনে মুসলিমবিরোধী দলের অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

ব্রিটেনের মুসলিমবিরোধী দল হিসেবে পরিচিত ‘ব্রিটেন ফার্স্টে’র সবগুলো ফেসববুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহারের নীতিমালা ভঙ্গ করার…

March 15, 2018

চলে গেলেন বিজ্ঞানী স্টিফেন হকিং
আন্তর্জাতিক

চলে গেলেন বিজ্ঞানী স্টিফেন হকিং

সমসাময়িক বিজ্ঞানীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান। মহাবিশ্বের গূঢ় রহস্য উদ্‌ঘাটনের চেষ্টায় জীবন উৎসর্গ করেছিলেন, তিনি স্টিফেন হকিং। বিজ্ঞানী স্যার নিউটন…

March 14, 2018

হিন্দুরাও রোজা রাখছেন মুসলিমদের সঙ্গে, ভারতের কারাগারে
আন্তর্জাতিক

হিন্দুরাও রোজা রাখছেন মুসলিমদের সঙ্গে, ভারতের কারাগারে

ভারতের লখনৌয়ে জেলের মধ্যেই সম্প্রীতির নজির গড়ল বন্দিরা। মুসলিমদের সঙ্গে রোজা রাখতে শুরু করেছে বেশ কয়েকজন হিন্দু বন্দি। মুজাফফরনগরের জেলে দেখা যাচ্ছে এমন বিরল…

May 31, 2017

Advertisement

What is Ulkaa News?

Ulkaa News delivers the latest breaking news, in-depth reporting, features, and stories across politics, business, technology, sports, and culture from Bangladesh and around the world.

Ulkaa News is part of Ulkaa Network — an all-in-one digital ecosystem by S Technologies that connects you to news, tools, campus, games, and more, all in one place.

Ulkaa Apps

  • Ulkaa
  • Calendar
  • Task
  • Note
  • Disk
  • Call
  • Contact
  • Mail
  • Finance
  • Health
  • Office
  • Work
  • Workspace
  • Halum
  • Jaal
  • Islam
  • Game
  • Weather
  • Campus
  • Tool
  • News
  • Developer
  • Help
  • Account

Explore

  • Categories
  • Search Articles
  • About
  • Getting started · Developer
  • Web Apps · Help
  • Compare Ulkaa One · Ulkaa
  • Compare Ulkaa Calendar · Calendar

Company

  • About Ulkaa
  • Careers
  • Support
  • Help
  • Privacy Policy
  • Terms of Service
  • Disclaimer
  • Sitemap

© 2015-26, Ulkaa. All rights reserved.
Facebook PageLinkedIn CompanyX (Twitter) ProfileInstagram ProfileGitHub Account
Latest
●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি●গুগলে ‘চোরের দলের খেলা কবে?’ লিখলে কেন আর্জেন্টিনার নাম আসে?●জাপানের পর কার কার সঙ্গে খেলতে পারে ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এ?●ভারতের সবচেয়ে বড় এবং আধুনিক কসাইখানার মালিকও হিন্দু●মেট্রোরেলে ১২০ পদে চাকরি, বেতন ৫১ হাজার টাকা●কূটনৈতিক সম্পর্ক ছাড়াই ইজরায়েলে বাংলাদেশি পণ্য কেন?●গাজার হাসপাতাল ধ্বংস, খাদ্য সংকট; ইসরায়েলের আক্রমণে নিহতদের সংখ্যা ৬০০ থেকে আরো বাড়ছে●ভারতের ৬০ কিমি দখল করেছে চীন? আতংক বাড়ছে অরুণাচলে●ভ্যানের মরদেহগুলো পুড়িয়ে দেয় পুলিশ!●ঢাকার সুইডেন দূতাবাসে চাকরি●৩৮,৬৪০ টাকা বেতনে ওয়াসার সরকারি চাকরি●মিয়া খলিফা আর সালমান খান এক মঞ্চে!●ভারতে খেলতে আসছেন নেইমার!●বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?●ভালোবাসার প্রমাণ দিতে এইডস আক্রান্ত রক্ত নিল প্রেমিকা●চীনের হুমকি সত্ত্বেও তাইওয়ান পৌঁছেছেন ন্যান্সি পেলোসি